পাক হানাদারবাহিনীর নৃসংশতার স্বাক্ষর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আঁখিরা বধ্যভূমি আজ নিশ্চিন্ন হতে চলছে। ৭১ এ হানাদার বাহিনীর নির্মমতার হাজারো স্বাক্ষর জড়ানো বছর। নির্মম আক্রোশে হায়েনার দল নির্বিচারে হত্যা করেছে নারী পুরুষ, শিশু-বৃদ্ধদের। গণহত্যা সংগঠিত করে পৈশাচিক উল্ল্লাসে মত্ত হয়ে। বাংলার অসংখ্য বধ্যভূমির অনেকগুলি হারিয়ে যাচ্ছে। ফুলবাড়ী উপজেলার ২নং আলাদী ইউপির বড়াইহাট আঁখিরা এমনই একটি বধ্যভূমি।২৬শে মার্চ ’৭১ রাজধানী ঢাকার সার্বিক খবর প্রাপ্তির পর বিদ্রোহ করে বসে তৎকালীন ইপিআর দিনাজপুর সেক্টরে এবং দিনাজপুর পুলিশ লাইনে কর্মরত বাঙালী সিপাহীরা। বিতাড়িত অথবা নিহত হয়