Logo
   
   
   
   
   
   
   



:: Advertisement ::



Homeland Ad

রাজধানীর লালমাটিয়াতে মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে মারা গেছেন ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী নূরুল ইসলামের ছেলে তমহর ইসলাম (৩৬)। একই ঘটনায় নুরুল ইসলামও দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “১৪ দলে মনোনয়ন পাওয়ার পর নির্বাচন না করার জন্য তাকে এবং তার ছেলেকে মৌলবাদীরা নানাভাবে হুমকি দিয়ে আসছিল।” ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি নুরুল ইসলাম নোয়াখালী-১ (চাটখিল) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। ওই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছকে। তবে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার পর মহাজোট থেকে নূরুল ইসলামকে ওই আসনে প্রার্থী করার কথা রয়েছে বলে গণতন্ত্রী পার্টির নেতারা জানিয়েছেন...
Details
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বার্ষিক আয় ৩০ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। তবে কোনো ফৌজদারী মামলায় তার সাজা হয়নি। রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেখ হাসিনার হলফনামায় এসব দেওয়া হয়। হলফনামায় হাসিনা বিএ পাশ করেছেন বলে উল্লেখ করে একটি সনদ জমা দিয়েছেন। জেলা নির্বাচনী মনিটরিং অফিসার ফিরোজ আহমেদ হাসিনার তথ্য বিবরণীর বরাত দিয়ে এ কথা জানান। হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীতে বলা হয়...
Details
সন্ত্রাস দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করে যাবে। এছাড়া অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন। তিনি বলেন, বাংলাদেশ এখন সংকটময় সময় অতিবাহিত করছে। নির্বাচনের ফলাফল সকলকে মেনে নিয়ে দেশের স্বার্থে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি...
Details
Image
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল ক্ষমতায় গেলে প্রতিবেশি দেশগুলোর সাথে একযোগে সন্ত্রাস দমনে কাজ করবে। তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সন্ত্রাস দমনে একটি টাস্কফোর্স গঠনেরও উদ্যোগ নেয়া হবে। মঙ্গলবার মেজবাহুর রহমানের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধি দলের সাথে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ক্ষমতায় গেলে চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোই হবে তার প্রথম কাজ। তিনি বলেন, শিক্ষার হার বাড়ানোর জন্য স্নাতক শ্রেণী পর্যন্ত সকলের অবৈতনিক শিক্ষারও ব্যবস্থা করা হবে। শেখ হাসিনা আরো বলেন, কারাগারে থাকাকালে তার দলের যে সব নেতারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে বার বার প্রস্তাব দেয়া হয়েছিল...
Details
অবৈধ ভিওআইপি কার্যক্রমসহ টেলিফোন সন্ত্রাস রোধে র‌্যাব ও পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। গত ৪ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রেরিত এক স্মারকপত্রে পুলিশের বিভিন্ন দফতরে পাঠানো চিঠিতে এ ক্ষমতা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টেলিফোনে বিভিন্ন জনকে হুমকি, চাঁদাদাবি, মহিলাদের উত্যক্ত করাসহ দেশে টেলিফোন সংক্রান্ত নানা ধরণের অপরাধ সংঘটিত হয়...
Details
দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সংস্কারপন্থীরা পৃথক দল গঠন করবে বলে জানিয়েছেন চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান। সোমবার দুপুরে তার মহাখালীর কার্যালয়ে দেশীয় এক বার্তা সংস্থাকে তিনি এ কথা জানান। তবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ডাকলে তারা আবার বিএনপিতে ফিরে আসতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন...
Details
প্রার্থীতা বাতিল করার ক্ষমতাসম্পন্ন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর ৯১ (ই) ধারা বাতিল করা হবেনা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম ছহুল হোসাইন। বিএনপি নেতৃত্বাধীন চারদল ধারাটি বাতিলের দাবি জানিয়ে আসছে। অন্যথা নির্বাচন বর্জনের হুমকিও দিয়েছে তারা। বৃহস্পতিবার সচিবালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল এম সালাউদ্দিন আহমেদ তার সঙ্গে ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা তো বারবার সরকারকে বলেছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে।” জরুরি অবস্থা কবে প্রত্যাহার করা হচ্ছে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন...
Details
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল আজিজ এনডিসিকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ করা হয়েছে। আজিজ শিক্ষা মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে ইতোপূর্বে দায়িত্ব পালন করেন। কর্ম জীবনে তিনি ঢাকা ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। মেধা তালিকায় ১ম হয়ে ১৯৭৯ সালে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন...
Details
সাবেক চারদলীয় জোট সরকারের বিতর্কিত সাংসদ নাসিরউদ্দিন পিন্টু এবার কারাগার থেকেই নির্বাচনে অংশ নেয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এ লক্ষ্যে তার সতীর্থ শিষ্য বলে এলাকায় পরিচিত ৬৭ নম্বর ওর্য়াড কমিশনার আজিজউল্লা আজিজ ও বিএনপি নেতা আলতাফ হোসেন এ মনোনয়ন পত্র ক্রয় করেন বলে জানা গেছে...
Details
Image
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং উপজেলা নির্বাচন একমাস পেছানো হলে চারদলীয় জোট তাতে অংশ নেবে। একই সাথে তিনি আরপিও ৯১-র(ই) ধারা বাতিল ও জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছেন। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনও যদি জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় তাহলেও চার দলীয় জোট নির্বাচনে অংশ নেবে বলে তিনি জানান। বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানের কার্যালয়ে চারদলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বেগম জিয়া আরো বলেন, জরুরি অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না....
Details
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলী খান বলেছেন, সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ও সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। তিনি বলেন, সবার অংশগ্রহণ এই ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। এ ব্যাপারে সরকারের দায়িত্বই বেশি। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন অভিমত দিয়েছেন...
Details
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের দলের মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ শেষ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে দলের সভানেত্রী শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, গত বুধবার চিঠি দেয়া শেষ হয়েছে। গত ১৭ নভেম্বর থেকে প্রাথমিকভাবে মনোনীত দলীয় প্রার্থীদের মধ্যে চিঠি বিতরণ শুরু করে আওয়ামী লীগ। এদিকে মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থক ও কর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে...
Details
আগামী সংসদ নির্বাচনের জন্য ৩’শ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। তবে গতকাল সোমবার রাত ১১টা পর্যন্ত ২’শর কিছু বেশি আসনের মনোনয়নের চিঠি প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। আজ বাকীদের দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। মনোনয়নের চিঠি প্রাপ্তদের তালিকা : রাজশাহী বিভাগ: পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) মীর্জা গোলাম এরফান বাবু, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) মো: নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ (সদর) রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর-রানীশংকৈল) মো. দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈলের একাংশ) মো. ইমদাদুল হক.....
Details
প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দীন আহমেদ বলেছেন, একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের খুব কাছাকাছি এসে গেছে সরকার। তিনি বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন। আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই কথা বলেন। নির্বাচনের আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে এই বৈঠকটি ছিল গুরুত্বপূর্ণ...
Details
বাংলাদেশের বাজারে প্রচলিত সব ব্র্যান্ডের গুঁড়ো দুধের পরীক্ষা নিরীক্ষা করে ২১দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে হাইকোর্ট বিভাগের দেয়া নির্দেশ বাড়িয়ে ৩ জানুয়ারি ২০০৯ পর্যন্ত করা হয়েছে। একই সাথে আদালত ৮টি ব্র্যান্ডের গুঁড়ো দুধের নমুনা সংগ্রহ করে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে পরীক্ষার পর তার তদন্ত রিপোর্ট আগামী ৩১ ডিসেম্বর আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন...
Details
Next Last

 

 


Chairman : Barrister Zakir Ahammad
Acting Editor : Joyonto Acharjee
Copyright 2007-2008 INDEPTH NEWS OF BANGLADESH LTD All rights reserved.
Technical Support provided by www.my-bangladesh.com

Total Visitor(s) :