Logo
   
   
   
   
   
   
   



:: Advertisement ::



Homeland Ad

 

  বিস্তারিত
খাগড়াছড়ি শহরে বখাটেদের উৎপাত বন্ধে পুলিশের নতুন উদ্যোগ
ফারজানা আক্তার বেবী, খাগড়াছড়ি, ২৭ আগস্ট (আইএনবি ওয়ার্ল্ড ডট নেট) : অবশেষে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন স্কুল পড়–য়া ছাত্রীদের বখাটেদের উৎপাত থেকে রক্ষা করতে সদর থানা পুলিশ এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে ঘুরে ছাত্রীদের অভিযোগ শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও আশ্বাস দেন। পাশাপাশি এসকল বিষয়ে তিনি স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মত বিনিময়কালে বলেন, ছেলে শিশুদের পাশাপাশি মেয়ে শিশুদেরও সকল বিষয়ে অধিকার ভোগ করার নিশ্চয়তা রয়েছে। আমাদের মাঝে সামাজিক সচেতনতার অভাবে মেয়ে শিশুদের এ সকল অধিকার খর্ব হচ্ছে।
অপরদিকে অভিভাবকরা জানান, এসকল সমস্যা দূর করলে মেয়ে শিশুদের অধিকার ও সমাজের সচেতনতা বৃদ্ধি পাবে। কমে যাবে বখাটে ছেলেদের উৎপাত। মেয়ে শিশুরা বেড়ে উঠবে তাদের অধিকার নিয়ে।
এদিকে যে সকল এলাকায় বখাটে ছেলেদের উৎপাত রয়েছে খুব সহসাই পুলিশ সেখানে অভিযান চালাবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। এছাড়া তিনি বখাটেদের উৎপাত বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুব সহসাই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থ্নাীয় বাসিন্দাদের নিয়ে একটি মুটিভেশন কার্যক্রম চালাবেন বলেও জানান।
সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি পৌর শহরের কদমতলী, মাষ্টারপাড়া, শালবাগান, মুসলিমপাড়া, হাসপাতাল রোড, গার্লস স্কুল সংলগ্ন পুকুর পাড়সহ বিভিন্ন স্কুল সংলগ্ন নির্জন এলাকায় বখাটে যুবকদের উৎপাত রয়েছে।
এসকল জনসেবামূলক উদ্যোগ যদি খাগড়াছড়ি পুলিশের ন্যায় সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গ্রহণ করা হয়; তাহলে মেয়ে শিশু কিংবা ছাত্রীরা পিছিয়ে থাকবে না। সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে মেয়ে শিশুরা তথা ছাত্রীদের। পাশাপাশি জাতীয় জীবনেও নারীর ভূমিকা হবে প্রশংসনীয়। এক সময়ে নারী ফিরে পাবে তার পরিপূর্ণ সামাজিক মর্যাদা। (শিশু সাংবাদিক, শিশু প্রকাশ)
Print This News
 

 


 

 



Chairman : Barrister Zakir Ahammad
Acting Editor : Joyonto Acharjee
Copyright 2007-2008 INDEPTH NEWS OF BANGLADESH LTD All rights reserved.
Technical Support provided by www.my-bangladesh.com

Total Visitor(s) :
Download Font